এমডব্লিউসি ২০২৬-এ প্রদর্শিত নতুন ৮ গ্যাজেট
প্রযুক্তি বিশ্ব আবারও ব্যস্ত হয়েছে বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি বা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের কারণে। এ বছরের প্রথম দিনে আমরা দেখেছি সুপার-স্লিম ফোল্ডেবল ফোন থেকে শুরু করে উচ্চমানের ওয়্যারলেস ইয়ারবাড পর্যন্ত নানা গ্যাজেট। তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা। চলুন, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত ৮টি গ্যাজেট সম্পর্কে জেনে নিই-
নাথিং ফোন ৪এ
নাথিং ফোনের দাম সাশ্রয়ী, ডিজাইন এবং উদ্ভাবনী হওয়ার জন্য পরিচিত। ৪এ সিরিজও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। প্রথম প্রদর্শনীতে আমরা দেখতে পেয়েছি চারটি রঙে পাওয়া যাবে ফোনটি: কালো, নীল, সাদা এবং গোলাপি। পুরো ঘোষণা ৫ মার্চ অনুষ্ঠিত হবে।

অনর রোবট ফোন
অনর রোবট ফোনটি ব্যতিক্রমী। এতে ছোট একটি রোবট আর্মে ক্যামেরা যুক্ত আছে, যা ইচ্ছা করলে বাইরে বের করে ছবি বা ভিডিও তুলতে পারে। ক্যামেরাটি ব্যবহারকারীর সঙ্গে চলমান থাকে, যেন মোবাইল ভ্লগিং ক্যামেরা। বিক্রির তারিখ ও মূল্য এখনও জানানো হয়নি।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট
কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট চিপসেটের মাধ্যমে স্মার্টওয়াচ ও এআই-চালিত গ্যাজেট আরও দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। এটি স্বাধীনভাবে অনেক কাজ করতে পারবে, ফলে ক্লাউডে পাঠানোর দরকার কমবে। শক্তি এবং কর্মদক্ষতাতেও উন্নতি থাকবে।

লেনোভো গো ফোল্ড কনসেপ্ট
লেনোভোর নতুন হ্যান্ডহেল্ড কনসেপ্টটি ফোল্ড করা যায়। বন্ধ অবস্থায় ৭.৭ ইঞ্চি, খোলা অবস্থায় ১১.৬ ইঞ্চি স্ক্রিন থাকবে। দুই পাশে কন্ট্রোলার যুক্ত করা যাবে। আপাতত এটি কেবল ধারণা পর্যায়ের ডিভাইস।

লাইকা লেইটজফোন
ফটোগ্রাফির জন্য লাইকার নতুন ফোন লেইটজফোন উন্মোচিত হয়েছে, শাওমির সঙ্গে যৌথভাবে। প্রধান ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল, ১ ইঞ্চি সেন্সর এবং লোফিক প্রযুক্তি রয়েছে। ক্যামেরার চারপাশে ম্যানুয়াল রিং আছে, যা ব্যবহারকারীর সুবিধার জন্য।

অনর ম্যাজিক ভি৬
সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হিসেবে পরিচিত অনর ম্যাজিক ভি৬। এটি আইপি৬৯ রেটিংসহ, জল ও ধূলিরোধী। ব্যাটারি ৬৬৬০ মিলিঅ্যাম্পিয়ার, চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলাইট জেন ৫ এবং স্টাইলাস সাপোর্ট রয়েছে। অভ্যন্তরীণ স্ক্রিন ৭.৯৫ ইঞ্চি।

মটো বাডস ২
মোটোরোলার নতুন ওয়্যারলেস ইয়ারবাড মটো বাডস ২ ও ২ প্লাস। বোসের সঙ্গে যৌথভাবে অডিও মান উন্নত করা হয়েছে। উভয় মডেলে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন আছে। ব্যাটারি লাইফ ভালো, দামও যুক্তিসঙ্গত।

থিঙ্কবুক মডুলার এআই পিসি কনসেপ্ট
লেনোভোর থিঙ্কবুক কনসেপ্টে দুইটি ডিসপ্লে আছে, যা আলাদা করা যায়। বিভিন্ন কনফিগারেশন করা সম্ভব। এটি চলাচলের সময় আরও নমনীয়তা দেবে। আপাতত এটি ধারণা পর্যায়ের ডিভাইস, উৎপাদনে যাবে কিনা অজানা।

এই প্রথম দিনের প্রদর্শনীরা প্রযুক্তি প্রেমীদের কল্পনাকে উজ্জীবিত করেছে। ফোল্ডেবল ফোন, এআই পিসি, নতুন ওয়্যারলেস ইয়ারবাড সবই দেখিয়েছে প্রযুক্তির ভবিষ্যৎ কতটা উদ্ভাবনী হতে পারে।
সূত্র : টেকরাডার