ইনস্টাগ্রাম বিভ্রাটে বিশ্বেরজুড়ে ব্যবহারকারীরা ভোগান্তিতে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১৬:০৬

ইনস্টাগ্রাম বিভ্রাটে বিশ্বেরজুড়ে ব্যবহারকারীরা ভোগান্তিতে
ছবি : ডেইলি মেইল

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে হাজার হাজার ব্যবহারকারী বার্তা পাঠাতে ও অ্যাপ ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হয়েছেন। ভারতের ব্যবহারকারীরাও কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন, যদিও সংখ্যা তুলনামূলকভাবে কম।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭:৪০ মিনিটে এই সমস্যা শুরু হয়। ব্যবহারকারীদের ৭১ শতাংশ অ্যাপ খোলায় সমস্যা অনুভব করেছেন, ২০ শতাংশ সার্ভারের সঙ্গে সংযোগে সমস্যায় পড়েছেন, এবং ৫ শতাংশ ব্যবহারকারী তাদের ফিড বা টাইমলাইনে সমস্যা ভোগ করেছেন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, ফিনিক্স, শিকাগো, ওয়াশিংটন ও নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি শহরে এই বিভ্রাটের প্রভাব পড়েছে।

বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে অভিজ্ঞতা শেয়ার করছেন। কেউ লিখেছেন, ‘ইনস্টাগ্রামের ডিএম কাজ করছে না’ আরেকজন জানিয়েছেন, ‘ইনস্টাগ্রাম এতক্ষণ ডাউন, আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে।’ তৃতীয়জন লিখেছেন, ‘আজ ইনস্টাগ্রামের ডিএম ব্যবহার করা যাচ্ছে না।’

এই বিভ্রাটের কারণে ব্যবহারকারীদের মধ্যে চাঞ্চল্য ও বিরক্তি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি এখনো অফিসিয়ালি সমস্যা স্বীকার করেনি, তবে ব্যবহারকারীরা সমস্যার বিষয়টি শেয়ার করতে সামাজিক মাধ্যম ব্যবহার করছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন