কী আছে স্ন্যাপচ্যাটের বেগুনি বৃত্তে?

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৬ মে ২০২৬, ১৪:২৮

কী আছে স্ন্যাপচ্যাটের বেগুনি বৃত্তে?
ছবি : টেককাল্ট

সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে ব্যবহারকারীরা প্রায়ই বিভিন্ন রঙের বৃত্ত দেখতে পান। এর মধ্যে বেগুনি বৃত্ত অনেকের কাছেই কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই বেগুনি বৃত্তের অর্থ হলো, আপনার কোনো বন্ধু, অনুসারী বা কনটেন্ট নির্মাতা নতুন ছবি বা ভিডিও পোস্ট করেছেন, যা আপনি এখনো দেখেননি। অর্থাৎ সেখানে একটি নতুন স্ন্যাপ রয়েছে, যা দেখার জন্য অপেক্ষা করছে।

যদি বেগুনি বৃত্তের সঙ্গে তালা চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে সেটি একটি “ব্যক্তিগত স্টোরি”। অর্থাৎ নির্দিষ্ট কিছু মানুষের জন্য সীমিতভাবে শেয়ার করা কনটেন্ট। এটি অনেকটা ইনস্টাগ্রামের “ঘনিষ্ঠ বন্ধু” ফিচারের মতো।

স্ন্যাপচ্যাটে শুধু বেগুনি নয়, আরও কিছু রঙ ব্যবহার করা হয়, যেগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে।

নীল বৃত্তের রহস্য

নীল বৃত্ত দেখালে বোঝায় কেউ আপনাকে চ্যাটে বার্তা, ছবি বা ভিডিও পাঠিয়েছে।

ধূসর বৃত্তের রহস্য

ধূসর বৃত্ত মানে আপনি ওই কনটেন্ট একবার দেখে ফেলেছেন, তবে সেটি এখনো ২৪ ঘণ্টার মধ্যে রয়েছে। তাই চাইলে আবার দেখা সম্ভব।

তবে এই রঙগুলো কোনোভাবেই গোপনীয়তা পরিবর্তন, অনলাইন অবস্থান বা স্ক্রিনশট নেওয়ার তথ্য নির্দেশ করে না। এগুলো শুধু কনটেন্টের অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।

সব মিলিয়ে, স্ন্যাপচ্যাটের বেগুনি বৃত্ত মূলত নতুন দেখা না হওয়া স্টোরি বা স্ন্যাপের সংকেত দেয়।

সূত্র : বিজিআর

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন